পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBPSC Clerkship, WBCS (Executive), WB Police Constable/SI, WB Primary TET, Railway Group D/NTPC এবং SSC CGL/CHSL-এর জন্য ‘সাধারণ বিজ্ঞান’ (General Science) এবং ‘সাধারণ জ্ঞান’ (General Knowledge) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছরই এই পরীক্ষাগুলোতে প্রাচীন ও আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার, আবিষ্কারকদের নাম, আবিষ্কৃত সাল এবং বিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানীদের অবদানের ইতিহাসথেকে একাধিক প্রশ্ন এসে থাকে।
বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব: আবিষ্কার ও আবিষ্কারকদের সম্পূর্ণ তালিকা :
| আবিষ্কার / বিষয় (Invention / Subject) | আবিষ্কারক / প্রবক্তা (Inventor) | সাল ও দেশ / সম্পর্কিত তথ্য (Year & Country) |
|---|---|---|
| ChatGPT / Generative AI Platform | OpenAI (Sam Altman & Team) | 2022, USA |
| Deep Learning & Neural Networks | Geoffrey Hinton, Yann LeCun, Yoshua Bengio | 2012, Canada / USA |
| AlphaGo (AI Computer Program) | Google DeepMind (Demis Hassabis) | 2015, UK |
| Machine Learning (Term & Concept) | Arthur Samuel | 1959, USA |
| Siri (Virtual AI Assistant) | Dag Kittlaus, Adam Cheyer, Tom Gruber | 2010, USA (Acquired by Apple) |
| মোবাইল ফোন | মার্টিন কুপার | 1979, আমেরিকা |
| ইলেকট্রন (ঋণাত্মক আধান) | জে. জে. থমসন | 1897, ইংল্যান্ড |
| গুগল (Google) | ল্যারি পেজ ও সের্গেই ব্রিন | 1998, আমেরিকা |
| এক্স-রে (X-Ray) | উইলহেলম রন্টজেন | 1895, জার্মানি |
| পেনিটোনিয়ম চিপ / পেন্টিয়াম চিপ | বিনোদ ধাম | 1993, ভারতীয়-আমেরিকান |
| হাইড্রোজেন বোমা | এডওয়ার্ড টেলার ও স্টানিসল উলাম | 1952, আমেরিকা (সাধারণ পারমাণবিক বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী) |
| টেলিস্কোপ বা দূরবীন | হ্যান্স লিপারসে (1608) / গ্যালিলিও গ্যালিলি | ডেনমার্ক ও ইতালি |
| হটমেল (Hotmail) | সবীর ভাটিয়া | 1996, ভারতীয়-আমেরিকান |
| প্রোটন (ধনাত্মক আধান) | আর্নেস্ট রাদারফোর্ড | 1919, নিউজিল্যান্ড |
| ডিজিটাল ক্যামেরা | স্্টিভেন স্যাসন ও কোডাক কোম্পানি | 1975, আমেরিকা |
| টুইটার (Twitter/X) | জ্যাক ডরসেই, নোয়া গ্লাস, বিয স্টোন ও ইভান উইলিয়ামস | 2006, আমেরিকা |
| শূন্য (0) | অজানা ভারতীয় গণিতজ্ঞ | 600 AD |
| রাডার (RADAR) | হেনরিচ হার্টজ | 1888, আমেরিকা |
| তেজস্ক্রিয়তা | হেনরি বেকারেল | 1896, ফ্রান্স |
| ডুবোজাহাজ | ডেভিড বুশনেল | 1776, আমেরিকা |
| পর্যায় সারণী (Periodic Table) | দিমিত্রি মেন্দেলিভ | 1869, রাশিয়া |
| ইউটিউব (YouTube) | জায়েদ করিম, স্টিভ শেন ও চাদ হার্লি | 2005, আমেরিকা |
| নিউট্রন (নিস্তড়িৎ কণা) | জেমস চ্যাডউইক | 1932, ইংল্যান্ড |
| হোয়াটসঅ্যাপ (WhatsApp) | জ্যান কোম ও ব্রায়ান অ্যাক্টন | 2009, আমেরিকা |
| অণুবীক্ষণ যন্ত্র (ইলেকট্রন) | জ্যাকারিস জানসেন | 1590, নেদারল্যান্ডস |
| লেসার (LASER) | থিওডোর মাইম্যান | 1960, আমেরিকা |
| অটোমেটেড ট্রেলার মেশিন (ATM) | জন অ্যাড্রিয়ান শেফার্ড ব্যারন ও ডোনাল্ড ওয়েটজেল | স্কটল্যান্ড ও আমেরিকা |
| কম্পিউটার (ডিজিটাল) | চারলস ব্যাবেজ | আধুনিক কম্পিউটারের জনক |
| থার্মোমিটার | ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট | 1714, জার্মানি |
| ইন্টারনেট | ভিন্টন জে কার্ফ ও জন বার্নস | 1980, আমেরিকা |
| রিমোট কন্ট্রোল | ইউ জিন পোল | 1955, আমেরিকা |
| পারমাণবিক বোমা (বাস্তব রূপ) | জুলিয়াস রবার্ট ওপেনহাইমার | 1945, আমেরিকা |
| স্টেইনলেস স্টিল | হ্যারি প্রিয়ারলি | 1913, ইংল্যান্ড |
| ই-মেইল (E-mail) | রে টমলিনসন | 1972, আমেরিকা |
| মাইক্রোওয়েভ ওভেন | পার্সি লি বারন স্পেন্সার | 1945, আমেরিকা |
| আণবিক সংখ্যা (প্রোটন সংখ্যা) | হেনরি জেফরি মোসলে | 1911, ইংল্যান্ড |
| ল্যাপটপ কম্পিউটার | সিনক্লেয়ার | 1987, ইংল্যান্ড |
| ফেসবুক (Facebook) | মার্ক জুকারবার্গ ও সহযোগীরা | 2004, 4ঠা ফেব্রুয়ারি |
| পজিট্রন | কার্ল ডেভিড অ্যান্ডারসন | 1932, আমেরিকা |
| আণবিক তত্ত্ব | জন ডালটন | 1808, ইংল্যান্ড |
| ভ্যাকুয়াম ক্লিনার | হারবার্ট সেসিল বুথ | 1901, ইংল্যান্ড |
| WWW (World Wide Web) | টিম বার্নার্স লি | 1990, ইংল্যান্ড |
| আণবিক গঠন | আর্নেস্ট রাদারফোর্ড ও নীলস বোর | 1911, নিউজিল্যান্ড ও ডেনমার্ক |
| ইনস্টাগ্রাম (Instagram) | কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিগার | 2010, আমেরিকা ও ব্রাজিল |
| আর্কিমিডিসের উপপাদ্য/সূত্র | আর্কিমিডিস | প্রাচীন গ্রিস |
| ব্ল্যাক বক্স (বিমান) | ডেভিড ওয়ারেন | 1953, অস্ট্রেলিয়া |
| আইপড (iPod) | 'অ্যাপেল' (Apple) কোম্পানি | 2000, আমেরিকা |
| আলফা রশ্মি / বিটা রশ্মি | আর্নেস্ট রাদারফোর্ড | 1898, নিউজিল্যান্ড |
| মুদ্রণ প্রযুক্তি (Printing) | জোহানেস গুটেনবার্গ | 1440, জার্মানি |
| ইলেকট্রিক ওয়াশিং মেশিন | অলভা জে ফিশার | 1904, আমেরিকা |
| ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ (ECG) | উইলেম আইন্থোভেন | 1903, ওলন্দাজ |
| ফাউন্টেন পেন | এল. ই. ওয়াটারম্যান | 1884, আমেরিকা |
| ইন্সট্যান্ট কফি | নেসলে কোম্পানি | 1938, সুইজারল্যান্ড |
| ইলেকট্রিক রেজার | কোল জ্যাকব সিক | 1931, আমেরিকা |
| মাইক্রোফোন | চারলস হুইটস্টোন | 1827, ইংল্যান্ড |
| ইয়ামাহ ওয়েবসাইট | ডেভিড ফিল ও জেরি ইয়াং | 1995, আমেরিকা |
| উইকিপিডিয়া (Wikipedia) | জিমি ডোনাল্ড ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার | 2001, আমেরিকা |
| এরোসল স্প্রে | এরিক রোথেম | 1926, নরওয়ে |
| ওয়াকম্যান | আকিও মোরিটা | 1979, জাপান |
| কার্বন পেপার | রালফ ওয়েজউড | 1806, ইংল্যান্ড |
| ক্যালকুলেটর | উইলিয়াম শেয়ার্ড বারোস | 1885, আমেরিকা |
| ক্রেডিট কার্ড | ফ্রাঙ্ক ম্যাকনামারা | 1950, আমেরিকা |
| কমপ্যাক্ট ডিস্ক (CD) | ফিলিপস ও সনি কোম্পানি | 1982, নেদারল্যান্ডস ও জাপান |
| ক্যামকর্ডার | সনি কোম্পানি | 1982, জাপান |
| সেফটি রেজার | কিং ক্যাম্প জিলেট | 1904, আমেরিকা |
| গ্রহগতির নিয়ম | জোহানেস কেপলার | 1609, জার্মানি |
| গ্যাস লাইট | উইলিয়াম মারডক | 1792, স্কটল্যান্ড |
| জাহাজ (সামুদ্রিক) | মিশরীয় নাবিকগণ | খ্রিস্টপূর্ব 2500 |
| জেনারেটর | পিসিওত্তি (ইতালি) / গ্রাম (বেলজিয়াম) | 1860 / 1870 |
| জেট ইঞ্জিন | স্যার ফ্রাঙ্ক হুইটল | 1930, ইংল্যান্ড |
| জিপ ফাস্টেনার (চেইন) | গিডিয়ন সুন্দরব্যাক | 1913, সুইডেন |
| GPS প্রযুক্তি | ইভান গেটিং, ব্র্যাডফোর্ড পারকিনসন ও রজার ইস্টন | 1995, আমেরিকা |
| ট্রান্সফরমার | উইলিয়াম স্টানলি | 1842, আমেরিকা |
| টেপ রেকর্ডার | ভালদিমির পলসেন | 1893, ডেনমার্ক |
| টি-ব্যাগ | জোসেফ ক্রুগার | 1920, অস্ট্রিয়া |
| টিয়ার গ্যাস (CS) | বেন কারসন ও রজার স্টাউটন | 1928, আমেরিকা |
| ট্রাম্পোলিন | জর্জ নিশেন ও কোচ লারি প্রিসন্ড | 1934, আমেরিকা |
| টুপারওয়্যার (প্লাস্টিকের কৌটো) | আর্ল ডব্লিউ টুপার | 1945, আমেরিকা |
| টুথব্রাশ | উইলিয়াম অ্যাডিস | 1780, ইংল্যান্ড |
| ডিউটেরিয়াম (ভারী হাইড্রোজেন) | হ্যারল্ড ইউরে | 1931, আমেরিকা |
| ডিজিটাল হাতঘড়ি | জর্জ থেইস ও উইলি ক্র্যাবট্রি | 1971, আমেরিকা |
| পিরামিড | মিশরের অধিবাসীগণ | খ্রিস্টপূর্ব 2685 |
| রিভলভার | স্যামুয়েল কোল্ট | 1835, আমেরিকা |
| পপ-আপ টোস্টার | চারলস স্ট্রাইট | 1919, আমেরিকা |
| পকেট ক্যালকুলেটর | শার্প কোম্পানি | 1971, জাপান |
| পার্সোনাল কম্পিউটার (PC) | MITS কোম্পানি | 1974, আমেরিকা |
| ফোনোগ্রাফ | থমাস আলভা এডিসন | 1877, আমেরিকা |
| ফিল্ম (শব্দযুক্ত) | ওয়ার্নার ভাইয়েরা | 1926, আমেরিকা |
| ফ্রোজেন ফুড (শীতল খাদ্য) | ক্ল্যারেন্স বার্ডসআই | 1929, আমেরিকা |
| ব্যারোমিটার (পারদ) | ইভান গ্যালিস্টা টরিচেলি | 1644, ইতালি |
| বেলুন | মন্টগোলফিয়ার | 1783, ফ্রান্স |
| বুলেট / বন্দুকের গুলি | ক্লোড মিনি | 1849, ফ্রান্স |
| বৈদ্যুতিক ব্যাটারি | আলেসান্দ্রো ভোল্টা | 1800, ইতালি |
| বৈদ্যুতিক পাখা | হুইলার | 1882, আমেরিকা |
| ব্লাড প্রেশার ট্র্যাকার | ফিওডোর পিরোফস্কি | 1880, রাশিয়া |
| বজ্রনিরোধক | বেঞ্জামিন ফ্রাঙ্কলিন | 1752, আমেরিকা |
| বাইসাইকেল | কির্ক প্যাট্রিক ম্যাকমিলান | 1839, স্কটল্যান্ড |
| বলপয়েন্ট পেন | লাজলো বিরো | 1938, হাঙ্গেরি |
| ভিডিওটেপ | আমপেক্স কর্পোরেশন | 1956, আমেরিকা |
| ভিডিও গেমস | র্যালফ এইচ বেয়ার | 1966, জার্মানি-আমেরিকা |
| মেসন কণা | হিদেকি ইউকাওয়া | 1947, জাপান |
| মেট্রিক সিস্টেম | জন উইলকিনস | 1668, ইংল্যান্ড |
| মেশিনগান | রিচার্ড গ্যাটলিং | 1861, আমেরিকা |
| মোটরসাইকেল | এডওয়ার্ড বাটলার | 1848, ইংল্যান্ড |
| মোটরচালিত স্কুটার | গ্রাভিল গ্র্যাডশ | 1919, ইংল্যান্ড |
| মিসাইল | নাথান ওয়েগনার | 1957, আমেরিকা |
| রকেট ইঞ্জিন | রবার্ট গডার্ড | 1926, আমেরিকা |
| শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (AC) | উইলিস ক্যারিয়ার | 1902, আমেরিকা |
| সেন্টিগ্রেড স্কেল | অ্যান্ডার্স সেলসিয়াস | 1742, সুইডেন |
| সেফটি ম্যাচ (দেশলাই) | জন ওয়াকার | 1827, ইংল্যান্ড |
| সিনেমা বা চলচ্চিত্র | অগাস্ট ও লুই লুমিয়ের | 1895, ফ্রান্স |
| সিন্থেসাইজার | মুগ | 1964, আমেরিকা |
| সামরিক ট্যাংক | আর্নেস্ট ডানলপ সুইন্টন | 1914, ইংল্যান্ড |
| সেলাই মেশিন | বার্থেলেমি থিমোনিয়ার | 1830, ফ্রান্স |
| সেফটি পিন | ওয়াল্টার হান্ট | 1849, আমেরিকা |
| সার্চ ইঞ্জিন | এলান এমটাজ | 1990, কানাডা |
| স্কাইপ (Skype) | নিকলাস জেনস্ট্রম ও জানুস ফ্রিস | 2003, সুইডেন ও ডেনমার্ক |
| স্ন্যাপচ্যাট (Snapchat) | ইভান স্পিজেল, ববি মারফি ও রেজাইন ব্রাউন | 2011, আমেরিকা |
| হেলিকপ্টার | এতিয়েন ওহিমিসেন | 1924, ফ্রান্স |
বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এবং তাঁদের কালজয়ী অবদানের ইতিহাস :
বিশ্ববিজ্ঞানের মানচিত্রে ভারতীয় বিজ্ঞানীদের অবদান চিরস্মরণীয়। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়শই ভারতীয় বিজ্ঞানীদের জন্ম, প্রয়াণ, আবিষ্কৃত বিষয় এবং প্রাপ্ত পুরস্কারের ওপর প্রশ্ন আসে।
1. আচার্য জগদীশচন্দ্র বসু (1858 – 1937)
অবদান: তিনি উদ্ভিদের মধ্যে সংবেদনশীলতা ও প্রাণের অস্তিত্ব প্রমাণের জন্য ‘ক্রেসকোগ্রাফ’ (Crescograph) যন্ত্র উদ্ভাবন করেন।
বিশেষ তথ্য: রেডিও ও মাইক্রোওয়েভ সিগন্যাল নিয়ে তাঁর কাজ আধুনিক বেতার যোগাযোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।
2. চন্দ্রশেখর ভেঙ্কট রমণ / সি.ভি. রমণ (1888 – 1970)
অবদান: আলোর বিক্ষেপণ বা ‘রমণ ইফেক্ট’ (Raman Effect) আবিষ্কার করেন।
পুরস্কার: বিজ্ঞান বিভাগে ভারতের প্রথম নোবেল পুরস্কার (1930) বিজয়ী বিজ্ঞানী।
3. আচার্য প্রফুল্লচন্দ্র রায় (1861 – 1944)
অবদান: তিনি কেমিস্ট্রি বা রসায়নবিদ্যায় মারকিউরিক নাইট্রেট (Mercurous Nitrate) আবিষ্কার করেন।
বিশেষ তথ্য: ভারতের প্রথম কেমিক্যাল কারখানা ‘বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস’-এর প্রতিষ্ঠাতা তিনি।
4. মেঘনাদ সাহা (1893 – 1956)
অবদান: জ্যোতির্পদার্থবিদ্যায় (Astrophysics) তারাদের ভৌত ও রাসায়নিক অবস্থা ব্যাখ্যা করার জন্য ‘তাপীয় আয়নায়ন তত্ত্ব’ (Saha Ionization Equation) উদ্ভাবন করেন।
বিশেষ তথ্য: তিনি কলকাতায় Saha Institute of Nuclear Physics (SINP) প্রতিষ্ঠা করেন।
5. সত্যেন্দ্রনাথ বসু (1894 – 1974)
অবদান: কোয়ান্টাম মেকানিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ঐতিহাসিক অবদানের জন্য বিখ্যাত। আলবার্ট আইনস্টাইনের সাথে যৌথভাবে ‘বসু-আইনস্টাইন পরিসংখ্যান’ প্রদান করেন।
বিশেষ তথ্য: তাঁর নামানুসারেই পদার্থবিজ্ঞানের বিখ্যাত কণা ‘বোসন’ (Boson) নামঙ্কিত হয়।
6. প্রশান্ত চন্দ্র মহলানবিস (1893 – 1972)
অবদান: পরিসংখ্যান বিজ্ঞানে (Statistics) দূরত্ব পরিমাপের জন্য ‘মহলানবিস দূরত্ব’ (Mahalanobis Distance) উদ্ভাবন করেন এবং ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল রূপকার ছিলেন।
বিশেষ তথ্য: তিনি 1931 সালের 17ই ডিসেম্বর কলকাতায় বিখ্যাত ISI (Indian Statistical Institute) প্রতিষ্ঠা করেন।
7. ডঃ হোমি জাহাঙ্গীর ভাবা (1909 – 1966)
অবদান: কোয়ান্টাম থিওরি এবং কসমিক রে (Cosmic Ray) গবেষণায় অসামান্য অবদান রাখেন।
বিশেষ তথ্য: তাঁকে ‘ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির জনক’ (Father of Indian Nuclear Programme) বলা হয়। তিনি Tata Institute of Fundamental Research (TIFR) এবং Atomic Energy Commission of India প্রতিষ্ঠা করেন।
8. সুব্রমণিয়াম চন্দ্রশেখর (1910 – 1995)
অবদান: নক্ষত্রের বিবর্তন ও শেষ পরিণতি সম্পর্কিত ‘চন্দ্রশেখর লিমিট’ (Chandrasekhar Limit) তত্ত্ব প্রদান করেন।
পুরস্কার: 1983 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার অর্জন করেন।
9. ডঃ বিক্রম সারাভাই (1919 – 1971)
অবদান: ভারতের মহাকাশ গবেষণা কর্মসূচির রূপরেখা তৈরি করেন।
বিশেষ তথ্য: তাঁকে ‘ভারতের মহাকাশ গবেষণার জনক’ (Father of Indian Space Programme) বলা হয়। তাঁর উদ্যোগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO প্রতিষ্ঠিত হয়।
10. ডঃ হরগোবিন্দ খোরানা (1922 – 2011)
অবদান: প্রোটিন সংশ্লেষে ‘জেনেটিক কোড’ (Genetic Code)-এর ভূমিকা ও কৃত্রিম জিন আবিষ্কার করেন।
পুরস্কার: 1968 সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
11. ডঃ এ. পি. জে. আবদুল কালাম (1931 – 2015)
অবদান: ভারতের ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি এবং প্রতিরক্ষা গবেষণায় অসামান্য অবদানের জন্য তাঁকে ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
